পটুয়াখালীতে আগুন লেগে অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের নিউ মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে পটুয়াখালী, বাকেরগঞ্জ, কলাপাড়া ও বরগুনা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
পুড়ে যাওয়া দোকাগুলোর মধ্যে অধিকাংশই চায়ের দোকান, মুদি মনোহারী, চালের আড়ৎ ও রঙের দোকান ছিল।
পটুয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
