করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ২ হাজার মৃত্যু, রাশিয়ায় ৯২৯

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২:২৯ পিএম

জোরদার টিকা কর্মসূচি সত্ত্বেও বিশ্বে করোনায় প্রাণহানির লাগাম টেনে ধরা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে।

ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ ৮ হাজার রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১০২ জন।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট সংক্রমণ ৪ কোটি ৪৯ লাখ ১৮ হাজার ৫৬৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৭ লাখ ২৭ হাজার ৭১০ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ২৫ হাজার ১৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ৯২৯ জন।

রাশিয়ায় মোট সংক্রমণ ৭৬ লাখ ৬২ হাজার ৫৬০ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৬২৫ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৫৫ হাজার ৩০৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময় মারা গেছেন ৮ হাজার ২৪২ জন মারা গেছেন।

এ নিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২৩ কোটি ৭২ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৮ লাখ ৪১ হাজার ২৪১ জন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ কোটি ৪২ লাখ ৭০ হাজার ২৪৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত