ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর ধানক্ষেত থেকে আলিফ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে জেলার রানীশংকৈল পৌর শহরের পাঁচপীর এলাকার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলিফ একই এলাকার সহিদুলের ছেলে।
অলিফের বাবা সহিদুল জানান, ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন আলিফ। সকালে লোকমুখে খবর পান পাকা ধানক্ষেতে তার ছেলের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, মরদেহ উদ্ধার করা করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।
