কমরেড ফরহাদের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১১:৫৪ পিএম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার পঞ্চগড় জেলা সিপিবি স্মরণসভা ও ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের পঞ্চগড় অঞ্চলের গেরিলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বোদা উপজেলার বলরামহাটের কমরেড ফরহাদ কমিউনিটি হাসপাতালের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি রেজাউল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড শাহাদত হোসেন। সভায় কমরেড মোহাম্মদ ফরহাদের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ ও আন্দোলন নিয়ে আলোকপাত করেন  আব্দুল আজিজ, ওয়ালীউল ইসলাম মন্টু, অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, আতিয়ার রহমান, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান মাসুম। পরে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের পঞ্চগড় অঞ্চলের ৪৯ জন জীবিত এবং প্রয়াত গেরিলা মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত