মালিতে অপহরণের ৪ বছর পর উদ্ধার খ্রিষ্টান নান

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:৫৪ পিএম

২০১৭ সালে এক কলম্বিয়ান খ্রিষ্টান নানকে মালিতে অপহরণ করেছিল জঙ্গিরা। অবশেষ ৪ বছর পর মুক্তি পেলেন গ্লোরিয়া সিসিলিয়া নারভেস নামের ওই নান।

শনিবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, মালিয়ান প্রেসিডেন্সিতে ওই ফ্রান্সিসকান (খ্রিষ্টান ধর্মাবলম্বী) নানের সঙ্গে কথা বলছেন তিনি। সিসিলিয়া নারভেস পরিহিত ছিলেন হলুদ পোশাক। মাথায় স্কার্ফ ছিল ওনার।

রাজধানী বামাকোর ৪০০ কিলোমিটার পূর্বে কৌতিয়ালা শহরে মিশনারিতে কাজ করার সময় জিম্মি হন ওই নান। মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বামাকোর আর্চবিশপ জঁ জারবোও সিসিলিয়া নারভেসের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই নান ভালো আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত