পঞ্চগড় বিএনপির আহ্বায়ক কাচ্চুকে শোকজ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:০৮ এএম

পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুকে শৃঙ্খলাপরিপন্থী নানা কাজে জড়িত থাকার অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিস (শোকজ) করেছে কেন্দ্রীয় বিএনপি। আগামী সাত দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

গত ৬ অক্টোবর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠি স্বাক্ষর আগে হলেও গতকাল সোমবার কারণ দর্শাও নোটিসের বিষয়ে মুখ খোলেন সংশ্লিষ্টরা।

কারণ দর্শাও নোটিস প্রাপ্তির কথা স্বীকার করে কাচ্চু গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘চিঠি পেয়েছি। নির্ধারিত সময়ে চিঠির জবাব দেব। তবে ৬ অক্টোবর চিঠি ইস্যু হলেও আমি গত রবিবার চিঠি পেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত