ইরাকে জয় পেল মোকতাদা আল-সদরের দল

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১০:৫৩ পিএম

ইরাকে পার্লামেন্ট নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মোকতাদা আল-সদরের দল অন্যদের তুলনায় বেশি আসনে জিতেছে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে এ তথ্য দেখা গেছে বলে খবর দিয়েছে রয়টার্স।

প্রাথমিক ফলাফলে, শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির দল। ইরাকের পার্লামেন্টে ৩২৯ আসনের জন্য নির্বাচন হয়। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, ৭০টির বেশি আসন পেয়েছে সদরের দল, যা সরকার গঠনে যথেষ্ট। ২০১৯ সালের বিক্ষোভ থেকে উঠে আসা সংস্কারপন্থি প্রার্থীরা বেশ কয়েকটি আসন পেয়েছেন। মিলিশিয়ার সঙ্গে সম্পর্ক রাখা ও ইরানপন্থি দলগুলোর আসন কমেছে। নির্বাচনে কুর্দি দলগুলো পেয়েছে ৬১টি আসন।  সুন্নি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আ-হালবুসি তাকাদ্দুম কোয়ালিশন পেয়েছে ৩৮টি আসন। নুরি আল-মালিকির স্টেট অব ল জোট পেয়েছে ৩৭টি আসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত