৭০ শিশুর সংশোধনে ব্যতিক্রমী রায়

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:৩২ এএম

অভিযুক্ত ৭০ শিশুকে সংশোধনের জন্য বাবা-মায়ের জিম্মায় দিয়েছেন সুনামগঞ্জের শিশু আদালত। গতকাল বুধবার দুপুরে ৫০টি মামলায় লঘু অপরাধে ওই ৭০ শিশুকে তাদের বাবা-মায়ের জিম্মায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন।

পরে তাদের প্রত্যেকের হাতে ফুল ও ডায়েরি তুলে দেওয়া হয়।

প্রতিদিন দুটি ভালো কাজ করা এবং তা ওই ডায়েরিতে লিখে রাখা, বছর শেষে ডায়েরি আদালতে জমা দেওয়া, বাবা-মাসহ গুরুজনের আদেশ-নির্দেশ মেনে চলা এবং বাবা মায়ের সেবাযত্ন করা ও কাজকর্মে তাদের সাহায্য করা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ, ধর্মকর্ম পালন, অসৎ সঙ্গ ত্যাগ, মাদক থেকে দূরে থাকা, ভবিষ্যতে কোনো অপরাধে না জড়ানোর শর্তে এসব মামলা নিষ্পত্তি করে দেওয়া হয়। এসব শর্ত পালন হচ্ছে কি না তা আগামী এক বছর একজন প্রবেশন কর্মকর্তা পর্যবেক্ষণ করবেন এবং প্রতি তিন মাস অন্তর অন্তর আদালতকে অবহিত করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত