পূজা দেখতে যাওয়ার পথে আলমসাধু (নসিমন)র সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এছাড়া মারাত্মক আহত হয়েছেন একজন। সাতক্ষীরার আশাশুনি উপজেলা বড়দল ইউনিয়নের কালিবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আশাশুনি স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পূজা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আশাশুনির দিক থেকে কালিবাড়িতে পূজা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহীরা আলমসাধু’র ধাক্কায় পড়ে যায় সেখানেই হিরামন মণ্ডল (২৫) মারা যান।
হিরামন মণ্ডল উপজেলার নড়েরআবাদ গ্রামের গনেশ মণ্ডলের ছেলে। অপর আরোহী সজিব মণ্ডলকে (২১) ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান।
আহত রিপন মণ্ডল (২৪) ভর্তি আছেন সাতক্ষীরা সদর হাসপাতালে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।
