শ্মশান থেকে উদ্ধার অজগর বনে অবমুক্ত

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১:৩৫ পিএম

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের শ্মশানঘাট থেকে উদ্ধার করা নয় ফুট লম্বা অজগর বনে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরশহরের সোমেশ^রী নদীর ২ নম্বর বালুমহলের শ্মশানঘাট এলাকা থেকে অজগরটি উদ্ধার করেন আমিন খান (৩০) নামে এক ড্রেজার (বালু উত্তোলন মেশিন) শ্রমিক। পরে তিনি অজগরটি বাড়িতে নিয়ে আসেন এবং রেঞ্জ কর্মকর্তাকে খবর দেন তিনি। উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তরের পরে রেঞ্জ কর্মকর্তার সহায়তায় গোপালপুর বনে অবমুক্ত করা হয় অজগরটি।

উদ্ধারকারী আমিন খান দুর্গাপুর ইউনিয়নের আগাড় গ্রামের মৃত হাছু মিয়ার ছেলে। তিনি সকালে বালু উত্তোলনের জন্য নদীতে ড্রেজারে কাছে গেলে সেখানে পাইপে প্যাঁচানো অবস্থায় অজগরটিকে দেখতে পান।

দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অজগরটি আঘাতপ্রাপ্ত না হওয়ায় এবং সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার দরকার পড়েনি। রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমানের তত্ত্বাবধানে অজগরটিকে উপজেলার গোপালপুর বনে অবমুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত