বিয়ের চতুর্থ মাসেই স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১১:৪৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের চার মাসের মাথায় স্ত্রী লাবণী আক্তারকে (১৮) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী গোলাম মোস্তফা বাপ্পির (২৩) বিরুদ্ধে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোড়াই টেকিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ হত্যার ঘটনা ঘটে। বুধবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত লাবণী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোটনারিচাগারি গ্রামের লাল মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার আখিরাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা বাপ্পি প্রেমের সম্পর্ক গড়ে গত চার মাস আগে লাবণীকে বিয়ে করে। বিয়ের পর কিছুদিন তারা বাপ্পির বড় ভাইয়ের বাড়িতে থাকে। এরপর চাকরির উদ্দেশ্যে মির্জাপুরে আসে। পরে গোড়াই এলাকায় একটি কারখানায় চাকরি নিয়ে টেকিপাড়া এলাকার তোতা মিয়ার বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। এর মধ্যে শুরু হয় তাদের পারিবারিক কলহ।

গত মঙ্গলবার রাতে পানি আনতে দেরি হওয়ায় লাবণীকে তার স্বামী মারধর করে। রাত পৌনে ৪টার দিকে বাপ্পি লাবণীর বড় ভাই রায়হানকে ফোন করে জানায় লাবণী আত্মহত্যা করেছে।

দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাবণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত