করোনাক্রান্ত মানুষের চিকিৎসার্থে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) খুলনা অঞ্চলের ৫টি হাসপাতালে ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে। হাসপাতালগুলোর মধ্যে রয়েছে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং যশোর জেনারেল হাসপাতাল।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী হাসপাতালগুলোর প্রতিনিধির কাছে অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান মো. আবদুর রউফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
