টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শরিফুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। শরিফুল ইসলাম সখীপুর উপজেলার দেওবাড়ি চাকলাপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আড়াই মাস আগে শরিফুলের সঙ্গে বাসাইল উপজেলার নাইকানী বাড়ি (মতির ভাটা) এলাকার আমেনা বেগমের (১৮) বিয়ে হয়। বিয়ের আগে শরিফুল দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় নবদম্পতি আমেনার বাবার বাড়ি বেড়াতে আসেন। গতকাল সকালে বিশেষ কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।
