স্কটল্যান্ড কোচের কথায় কান দিচ্ছেন না মাহমুদউল্লাহ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৩:২৮ এএম

বেশ চমক জাগানিয়া কথাই বলেছেন স্কটল্যান্ড কোচ শেন বার্জার। বিশ্বকাপের প্রথম পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই মিশন শুরু হচ্ছে তাদের। শক্তির বিচারে বাংলাদেশকে সবাই ফেভারিট বলছেন। তবে স্কটিশ কোচের চোখে বাংলাদেশ পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ওপরের দল নয়!

স্কটল্যান্ড কোচের এমন কথার প্রতিক্রিয়া কি হতে পারে বাংলাদেশ দলে? শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহকে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি তাতে কান দিলেন না।

বলে দিলেন, ‘উনি কী বলেছেন এটা নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। আশা করি দল হিসেবে আমরা সেরাটাই মাঠে দেব।’

যোগ করেন, ‘আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে, আমরা ততটুকু মাঠে দিবই। প্রতিটি দলকেই সমানভাবে সম্মান করি। আমরা বিনয়ী থাকতে চাই।’

স্কটল্যান্ড কোচ শেন বার্জারের কথাটা ছিল এমন, ‘যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আমরা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউ গিনি। গ্রপ ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না।’

ওমানের আল আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

আরো পড়ুন

প্রস্তুতি ম্যাচে হার নিয়ে বিচলিত নন মাহমুদউল্লাহ

ওমানে দলের সঙ্গে অনুশীলন করলেন সাকিব

বিনয়ী থেকে সেরাটা খেলতে হবে: মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বাংলাদেশের গল্পটা বদলাবে?

‘ফেভারিট’ হিসেবেই বিশ্বকাপের প্রথম পর্ব শুরু করছে বাংলাদেশ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত