পরকীয়ার অজুহাত তুলে তুলাকে হেয় করবে স্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১:০৬ এএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) পৃথিবীতে কত অলৌকিক ঘটনা ঘটে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। আপনার জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) বৃষ নারী-পুরুষের দৈনন্দিন সংসারের টানাপোড়েনে সুকুমার মনোবৃত্তিগুলো বিকশিত হতে পারছে না। কেতুর প্রভাবে হয়তো শিল্পে সুনাম বয়ে আনবে।

মিথুন (২১ মে-২০ জুন) এ-সপ্তাহে জাতকের ভ্রমণ হতে পারে। তবে সঠিক সাথী না পেলে পথিমধ্যে ঝামেলায় জড়াতে পারেন। সহযাত্রীর কোনো প্যাকেট বহন করবেন না।

কর্কট (২১ জুন-২০ জুলাই) শারীরিক বিষয়ে বিশেষ যত্ন নিন। ঋতুর পরিবর্তনে আপনার ঠান্ডা-কাশির উপসর্গ দেখা দিতে পারে। ভালো ডাক্তারের বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ক্লান্তি এলেও হতাশ হবেন না। সাহস করে এগিয়ে যান। অনৈতিক কোনো কাজে মেয়েরা জড়াবেন না।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) প্রণয়ঘটিত ব্যাপারে দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রথম পক্ষের স্বামীর গুণগান করে শান্তি নষ্ট করবে। ধরে নেবেন কোনো কিছু পাওয়ার জন্য এটা ওর একটা চাল।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) এ সপ্তাহটা নানা ঝঞ্ঝাটে কাটবে। অযথা স্ত্রী আপনাকে পরকীয়ার অজুহাত তুলে পরিবারের প্রবীণদের কাছে হেয় করবে। প্রবীণের পরামর্শ গ্রহণ করুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) জাতক হঠাৎ অযাচিত রূপে বিপরীত লিঙ্গের আর্থিক সাহায্য পাবেন, যা পরবর্তী সময়ে ভুল বোঝার কারণ হতে পারে। বেহিসাবি খরচ করবেন না।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) সমাজে চারিদিকে ধরপাকড় চলছে, তাই অযথা অধিক মুনাফার লোভে অনৈতিক ব্যবসায়ে জড়াবেন না। ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) বিদেশ যাত্রা শুভ। পথে বন্ধুবান্ধবের অনুরোধে কোনো প্রকার নেশাদ্রব্যের প্রতি আকৃষ্ট হবেন না। যাত্রাপথে নারীসঙ্গ পরিত্যজ্য।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) জাতক স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। কর্জ করতে হতে পারে। তবে সুদে টাকা নেবেন না। স্ত্রীর শারীরিক ক্ষতি হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) নতুন কোনো ছাপচিত্রের কাজ পেতে পারেন। তবে বিবেচনা করেই কাজে সম্মতি জানাবেন। লিখিত দলিল ছাড়া আর্থিক লেনদেন করবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত