১০ মাসে ১০০ কোটি ডোজ টিকা রপ্তানি ইইউর

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১০:২৮ পিএম

ইউরোপের ২৭টি দেশের আঞ্চলিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০২০ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিশে^র ১৫০টি দেশে ১০০ কোটি ডোজ করোনা টিকা রপ্তানি করেছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইইউর প্রধান নির্বাহী উরসুলা ভন ডার লেন।

গতকাল সোমবার ইইউর প্রধান নির্বাহীর উদ্ধৃতি দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বিবৃতিতে ইইউকে বিশ্বের বৃহত্তম টিকা রপ্তানিকারক বলেও দাবি করেছেন উরসুলা।

২০২০ সালের ডিসেম্বরে ইউরোপসহ বিশে্বর বিভিন্ন অঞ্চলে যখন করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়, তখন থেকেই টিকা রপ্তানি শুরু করেছে ইইউ। তবে বেশিরভাগ টিকা রপ্তানি করা হয়েছে জাপান, তুরস্ক ও ব্রিটেনে। এখন পর্যন্ত ইইউর মোট রপ্তানিকৃত টিকার একটি ক্ষুদ্র অংশ পেয়েছে উন্নয়নশীল ও আর্থিকভাবে পিছিয়ে থাকা দেশগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত