ফরিদপুরে দেয়াল ধসে সাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০২:৫৬ পিএম

ফরিদপুর শহরের গুহলক্ষীপুরে পালপাড়ায় দেয়ালচাপা পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে।

নিহত ব্যক্তির হলেন ইকবাল (৪২)। তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে আউট সোর্সিং হিসেবে কাজ করতেন।  তার বাড়ি যশোর জেলায়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইকবাল গুহলক্ষীপুরের পাল পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার দিবাগত রাতে সাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় প্রতিবেশীর পুরোনো দেয়াল তার ওপর আছড়ে পড়ে।

পরে ইকবালকে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত