রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে মামা-ভাগনের মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০১:০৩ পিএম

টাঙ্গাইলে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে, তারা সম্পর্কে মামা-ভাগনে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের  সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস।

নিহত মাসুদ (৩৫) পাথরাইল ইউনিয়নের নরুন্দা গ্রামের আব্দুল্লাহর ছেলে। অপরজন টাঙ্গাইল সদরের খাগজানা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এলাহী (৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দেওজান গ্রামের ফজলুল হকের বাড়িতে নির্মাণাধীন পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।

শনিবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, ট্যাংক থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছ। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত