নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী হাসান গ্রেপ্তার

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১:১৭ পিএম

নারায়ণগঞ্জের বিলুপ্ত শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদকে (৫০) গতকাল শনিবার সকালে বাবুরাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। সম্প্রতি হেফাজতের তা-বের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। হাসান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফরোজা আফরোজ বিভার স্বামী।

পুলিশ জানায়, আটক হাসান একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কাশিপুরের জোড়াখুনসহ একাধিক মামলা রয়েছে। ২০১৭ সালের ১২ অক্টোবর রাতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে কাশিপুরের হোসাইনি নগর এলাকায় একটি রিকশার গ্যারেজে সশস্ত্র হামলাকারীরা তুহিন হাওলাদার মিল্টন (৪০) ও পারভেজ আহমেদ (৩৫) নামে দুজনকে কুপিয়ে হত্যা করে। সেই ঘটনার মামলায় হাসান ও তার ভাই এম এ মজিদও আসামি।

অভিযোগ রয়েছে, সিটি করপোরেশন কর্তৃক শহরের জিমখানায় রেলওয়ের কোয়ার্টার ভেঙে বসতবাড়ি উচ্ছেদ করতে হাসানের নেতৃত্বে বিশাল সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করা হয়। এর আগে ম-লপাড়া ট্রাকস্ট্যান্ড নিয়ে সংঘর্ষে মেয়র আইভীর পক্ষে হাসান বাহিনী ব্যাপক ভূমিকা পালন করে। তাকে ম-লপাড়া এলাকায় ডিআইটি সিটি করপোরেশন মার্কেটে নামমাত্র মূল্যে বিশাল জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত