চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১১:০১ পিএম

নির্বাচন কমিশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ভোটগ্রহণের কথা ছিল।নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের ২৬ অক্টোবর স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান গতকাল বুধবার জানান, উচ্চ আদালতে গত ২৩ সেপ্টেম্বরের একটি রিট পিটিশনের আবেদনের আদেশ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত