থানার হটলাইনে ফোন- ‘ওকে আমি মেরে ফেলেছি’

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২:৫৮ পিএম

স্ত্রীকে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন দম্পতির কিশোরী মেয়েও।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার এই ঘটনায় শনিবার রবীন্দ্র সরোবর থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

আনন্দবাজার জানায়, ঘটনার পর নিজেই ১০০ নম্বর ডায়াল করে পুলিশকে ডাকেন অভিযুক্ত।

পারিবারিক ঝামেলার জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

নিহতের নাম প্রিয়াঙ্কা বজাজ (৪৫)। রবীন্দ্র সরোবর থানা এলাকার মনোহরপুকুর রোডের বাসিন্দা প্রিয়াঙ্কার স্বামী অরবিন্দ বজাজের ফোনের পর খুনের কথা জানতে পারে পুলিশ।

ঘটনার পর ১০০ নম্বরে ডায়াল করে অরবিন্দ নিজেই পুলিশকে বলেন, ‘ওকে আমি মেরে ফেলেছি।’ ঘটনাস্থল থেকেই অরবিন্দকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, ৪৭ বছর বয়সী অরবিন্দের সঙ্গে বছর দুয়েক ধরেই অশান্তি চলছিল প্রিয়াঙ্কার।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পারিবারিক কলহের জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত।

হামলায় জখম হয়েছেন দম্পতির ১৮ বছর বয়সী মেয়ে। আপাতত এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত