কোরআনের শিক্ষা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০:৪২ পিএম

যুদ্ধের ময়দান থেকে পলায়ন : ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, যখন তোমরা কাফের বাহিনীর মুখোমুখি হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না।’ সুরা আনফাল : ১৫

নিরাপত্তাপ্রত্যাশীদের নিরাপত্তা দেওয়া : ইরশাদ হয়েছে, ‘মুশরিকদের কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দেবেন, যেন সে আল্লাহর বাণী শুনতে পারে।’ সুরা তাওবা : ৬

আল্লাহ পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন : ইরশাদ হয়েছে, ‘সেখানে রয়েছে এমন মানুষ, যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন।’ সুরা তাওবা : ১০৮

আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ না হওয়া : ইরশাদ হয়েছে, ‘তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না।’ সুরা আরাফ : ১৩

অজ্ঞতাবশত ভুল আল্লাহ ক্ষমা করেন : ইরশাদ হয়েছে, ‘অতঃপর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে তারা পরে তওবা করলে এবং নিজেদের সংশোধন করলে তাদের প্রতি তাদের প্রতিপালক অবশ্যই অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ সুরা নাহল : ১১৯

ইসলাম প্রচারে কৌশলী হওয়া : ইরশাদ হয়েছে, ‘তুমি আল্লাহর পথে প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করো। তাদের সঙ্গে উত্তম পন্থায় বিতর্কে লিপ্ত হও। নিশ্চয় তোমার প্রভু পথভ্রষ্টদের সম্পর্কে সবিশেষ অবগত এবং সত্য পথের অনুসারীদের ব্যাপারেও সর্বোত্তম জানেন।’ সুরা নাহল : ১২৫

কেউ কারও পাপের বোঝা বহন করবে না : ইরশাদ হয়েছে, ‘যে সৎপথ অনুসরণ করে সে নিজের কল্যাণের জন্য সৎপথ অনুসরণ করে এবং যে পথভ্রষ্ট হবে সে নিজের ধ্বংসের জন্যই তা করবে। কেউ কারও বোঝা বহন করবে না। আমি রাসুল পাঠানোর পূর্ব পর্যন্ত কাউকে শাস্তিপ্রদান করি না।’ সুরা বনি ইসরাইল : ১৫

পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার : ইরশাদ হয়েছে, ‘আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তিনি ছাড়া অন্য কারও ইবাদত না করতে এবং মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে।’ সুরা বনি ইসরাইল : ২৩

মা-বাবার সঙ্গে মন্দ ব্যবহার করো না : ইরশাদ হয়েছে, ‘তাদের একজন বা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাদের ‘উফ’ বলো না, তাদের ধমক দিয়ো না; তাদের সঙ্গে বিনম্র ভাষায় কথা বলো।’ সুরা বনি ইসরাইল : ২৩

জীবনে মধ্যপন্থা অবলম্বন : ইরশাদ হয়েছে, ‘তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও করো না। তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে যাবে।’ সুরা বনি ইসরাইল : ২৯

সন্তান হত্যা না করা : ইরশাদ হয়েছে, ‘দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। তাদের এবং তোমাদের আমিই জীবিকা প্রদান করি। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।’ সুরা বনি ইসরাইল : ৩১

গ্রন্থনা : মাওলানা রফিকুল ইসলাম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত