ভারতে দুই ডোজ করোনা টিকা পেয়েছে ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৩:১০ পিএম

ওমিক্রন নিয়ে আতঙ্কের মাঝে সুখবর পেল ভারত। দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশই করোনার দুই ডোজ টিকা পেয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য রবিবার বলেন, এটা একটা গৌরবের মুহূর্ত। দেশের প্রাপ্তবয়স্ক মানুষের ৫০ শতাংশেরই টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গেছে।

টিকাকরণ শুরুর ১১ মাসের মধ্যে ভারত এ মাইলফলক গড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, ভারতে অন্তত একটি টিকার ডোজ নিয়ে নিয়েছেন ১২৭ কোটিরও বেশি মানুষ।

এ দিকে নতুন করে করোনার আশঙ্কা বাড়াচ্ছে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত ধরন ওমিক্রন। বৃহস্পতিবার প্রথমবার ভারতে ওমিক্রন আক্রান্তের সন্ধান মেলে। গত কয়েক দিনে সংখ্যাটা বেড়েছে। রবিবারও তানজানিয়া থেকে দিল্লিতে ফেরা এক ব্যক্তির শরীরে ওই স্ট্রেনের সন্ধান মেলে।

ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮ হাজার ৮৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এ ছাড়া সার্বিকভাবে পরিসংখ্যান নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে শুধু শনিবারই ১ কোটি ৪ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত