উল্লাপাড়া স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৮ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্য সহকারী ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার বিকেলে পূর্ণিমাগাতীতে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তারা বলেন, ডা. আনোয়ার হোসেন নানা অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও চরিত্রহীনতার অভিযোগ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে এই হাসপাতাল থেকে তাকে অপসারণ করতে হবে। না হলে বুধবার (আজ) থেকে লাগাতার ধর্মঘট কর্মসূচি শুরু করা হবে।

অভিযোগ অস্বীকার করে ডা. আনোয়ার হোসেন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও কর্তব্যে অবহেলার কারণে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কারণে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে এ কর্মসূচি পালন করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত