বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে দেশীদশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০২:০৯ পিএম

২০২১ সাল বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী। বিজয়ের এই বিশেষ উদযাপন করতে দেশীদশের সকল আউটলেট এবং অনলাইনে  চলছে পোশাকের ভিন্ন মাত্রার আয়োজন। বিজয় উল্লাস, জিওমেট্রিক সহ  বিভিন্ন নকশা থিম হয়েছে কাপড়ের ক্যানভাসে।

বড়দের পাশাপাশি শিশুদের সংগ্রহও আছে আকর্ষণীয়। রযেছে পরিবারের সবার জন্যে একই ধরণের ম্যাচিং পোশাক। সুতরাং এবার বাবা-মা, মা-মেয়ে, বাবা- ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদ্যাপন করতে পারবে এবারের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর উৎসব। 

পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারী, হাতের কাজ, ড্রাই ইত্যাদি।

দেশের অন্যতম দশটি ফ্যাশন হাউজ নিপুন, কেক্র্যাফট, অঞ্জনস, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টির সম্বনিত উদ্যোগ দেশীদশ। দেশীয় ফ্যাশন শিল্প যাদের কাজের মূল ভিত্তি। দেশীদশের আউটলেটে রয়েছে সব এক্সক্লুসিভ ফ্যাশন পণ্য। পোশাক, অ্যাকসেসরিজ, গয়না, হোমটেক্সটাইল, উপহার সামগ্রী ইত্যাদি পাওয়া যাচ্ছে বিজয়ের নতুন আয়োজনে, ডিজাইনের নতুন উপস্থাপনায়।

ঠিকানাঃ  বসুন্ধরা সিটি, লেভেল ৭, ব্লক-অ, ঢাকা। আফমি প্লাজা, ৫ম তলা, ১/ অ বায়েজিদ বোস্তামি রোড, চট্রগ্রাম। বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স, কুমারপাড়া, সিলেট।

ফেসবুক পেজ : https://www.facebook.com/deshidosh2009 

ওয়েবসাইট : www.deshidosh.net

×
সর্বশেষ সর্বাধিক পঠিত