রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরি থেকে পড়ে মোজাফফর হোসেন নান্নু (৬৫) নামে এক যাত্রী নিখোঁজ হয়েছেন।
বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নান্নুর বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।
নিখোঁজ নান্নুর ভায়রার ছেলে দেলোয়ার হোসেন বলেন, ‘আমার খালু তার বড় মেয়েকে নিয়েকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন। রাত ১০টায় কুষ্টিয়া থেকে লালন পরিবহনে ওঠেন।’
তিনি বলেন, রাত ১টা ৪৫ মিনিটে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে কেরামত আলী ফেরিতে ওঠেন তিনি। এ সময় বাস ফেরিতে ওঠার পরে তিনি বাস থেকে নেমে আসেন।
দেলোয়ার বলেন, ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন আমার খালু। তখন ফেরি ছাড়ার সময় একটা ধাক্কা লাগে। ধাক্কায় তিনি ফেরি থেকে পড়েন যান।
তিনি অভিযোগ করে বলেন, তৎপরতা নেই। বরং তারা আমাকে এবং আমার বড় বোনকে নানাভাবে বিব্রতকর প্রশ্ন করছে।
গোয়ালন্দ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, খবর শোনার পরপরই আমি একটা নৌকা নিয়ে তল্লাশি করি, কিন্তু পাইনি। এখনো উদ্ধারে কাজ করছি।
