আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে গলা টিপে হত্যা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:১১ পিএম

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মারুফা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাত ১০টার দিকে আশুলিয়া নরসিংহপুরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারুফা বেগম পিরোজপুর জেলার বাসিন্দা। তার স্বামী আল আমিন কুয়েত প্রবাসী। চার বছরের সন্তান নিয়ে তিনি নরসিংহপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন। কাজ করতেন একটি পোশাক কারখানায়।

নিহতের ছেলের বরাতে তার মামি আসমা বেগম বলেন, ‘মারুফার চাচাতো দেবর প্রতিদিন দুপুরে তার বাসায় খেতে আসতেন। বুধবার দুপুরে তার সঙ্গে মারুফার ঝগড়া হয়। একপর্যায়ে গলা টিপে তাকে হত্যা করে দেবর। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। ছেলের চিৎকারে আশপাশের লোকজন দরজা খুলে মারুফাকে মৃত অবস্থায় পায়।’

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মনে হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত