জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে গতকাল শুক্রবার সপ্তম দিনের মতো আন্দোলন করেছেন সাংবাদিকরা। দুপুরে শহরের বকুলতলা চত্বরে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন করা হয়।
সাংবাদিক সুশান্ত কানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাংবাদিক এমএ জলিল, জাহাঙ্গীর সেলিম, আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ। এসময় পুলিশ সুপারের প্রত্যাহার দাবিতে আবার দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
