দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীর বাড়ি থেকে ৩টি মোটরসাইকেল চুরি

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৪:১১ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আইনুল হক শাহের বাড়ির গ্রিল কেটে ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার গোয়ালডিহি গ্রামের জমিরউদ্দীন শাহ্ পাড়ায় তার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা শেষে শুক্রবার রাত ১টার পর বাড়িতে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের সময় উঠে দেখি বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল কাটা। বাড়িতে রাখা আমার, আমার জামাই ও শ্যালকের ৩টি মোটরসাইকেল নিয়ে গেছে চোরেরা।’

‘আমার নির্বাচনী কাজে বাধা ও আমাকে বেকায়দায় ফেলার কৌশল হিসেবে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়েছে।’

এ ব্যাপারে খানসামা থানার ওসি কামাল হোসেন বলেন, বাড়ি থেকে ৩টি মোটরসাইকেল চুরির বিষয়টি আমরা তদন্ত করতেছি। তবে এখন উপজেলাজুড়ে পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে।

তাই সকলের নজর যখন ভোট ও ভোটারের দিকে চোরের নজর তখন আপনার বাড়িতে চুরি করার দিকে। তাই প্রচার প্রচারণার পাশাপাশি নিজের প্রতি এবং সম্পদের প্রতি নজর রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত