আইসিএবি সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০১:৫৬ এএম

আইসিএবি সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে রূপালী ব্যাংক। গত শনিবার হোটেল সোনারগাঁওয়ে ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংকটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও আইসিএবি সভাপতি মাহমুদুল হাসান খসরু, রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও জিএম হারুনুর রশীদ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত