আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় তালেবানের ৫ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন বলে জানিয়েছে এনডিটিভি। গত রবিবার পারওয়ান প্রদেশের বাগরাম শহরে তাদের বহনকারী গাড়িটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রাদেশিক নিরাপত্তা বিভাগের প্রধান আউয়াল গুল টোলো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তালেবান গোষ্ঠীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি এটি কোনো দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলা, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি। তালেবান আফগানিস্তান দখল করার পর থেকেই দেশটির নিরাপত্তা পরিস্থিতি অবনতি হচ্ছে। গত নভেম্বরেই আফগানিস্তানে কয়েকটি হামলা হয়। এতে ৬৩০ জনের মৃত্যু অথবা আহত হন। এর কয়েকটি হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠী আইএস। এদিকে আফগানিস্তানে বহু মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। তালেবান ক্ষমতায় বসায় অনেক দেশ সহায়তা বন্ধ করে দেওয়ায় মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
×
