বিজয়ে প্রযুক্তি মেলার শেষ দিনে টগির পক্ষ থেকে ৮ বাইসাইকেল উপহার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:১০ পিএম

শেষ হয়েছে ‘বিসিএস কম্পিউটার সিটি’র আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘বিজয়ে প্রযুক্তি মেলা-২০২১’।  শেষ দিন শনিবার ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিলে মেলা প্রাঙ্গণ। ছুটির দিনে সকাল থেকেই জমে ওঠে মেলা। 

শেষ দিন টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে লাকি কুপনে বিজয়ীদের সাতটি বাইসাইকেল উপহার দেওয়া হয়। বাকি একটি বাইসাইকেল অসহায় দুঃস্থ একটি বালককে উপহার হিসেবে দেওয়া হয়। এ ছাড়া বাকি বিজয়ীদের আকষর্নীয় উপহার দেওয়া হয়।

মেলার পাঁচ দিন ৫০০ টাকার পণ্য ক্রয় করলেই প্রত্যেককে টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হয় একটি লাকি কুপন ।

শনিবার বিজয়ীদের বাইসাইকেল তুলে দেন টগি সার্ভিসেস লিমিটেডের অপারেশন ইন ইন-চার্জ অব টিএসএল মোহাম্মাদ উজ্জল মোল্লা, ম্যানেজার (এসসিএম, এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. নেসার উদ্দিন আহমেদ।

এ সময় টগি সার্ভিসেস লিমিটেডের অপারেশন ইনচার্জ অব টিএসএল মোহাম্মাদ উজ্জল মোল্লা বলেন, তথ্যপ্রযুক্তি ছাড়া আধুনিক মানুষ একদিনও চলতে পারে না। মানুষের জীবনযাপনের সঙ্গে প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। টগি বাংলাদেশের মানুষের জন্য সর্বশেষ আধুনিক প্রযুক্তি পণ্য নিয়ে আসতে বদ্ধপরিকর।

মেলার শেষ দিন ১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বিসিএস কম্পিউটার সিটির নীচতলায় 'বিজয়ে প্রযুক্তি মেলা-২০২১’র বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি ও ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান মো. শাহিদ-উল-মুনীর, বিসিএস কম্পিউটার সিটি সাবেক সভাপতি মজিবুর রহমান স্বপন, এ.টি.শফিক উদ্দিন আহমেদ, বিসিএস কম্পিউটার সিটির প্রথম সভাপতি ও রায়ান্স আইটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল, স্মার্ট  ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লিমিটেডের পরিচালক আজিম উদ্দিন আহমেদ, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের গৌতম সাহা, রিশিত কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার মাহমুদ খানসহ অনেকে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী)।

গত ৭ ডিসেম্বর মঙ্গলবার বিসিএস কম্পিউটার সিটির নীচতলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত