মদিনা জাহান রিমির চতুর্থ সাইকোলজিক্যাল থ্রিলার ‘পেনাল্টি’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:৪২ পিএম

অমর একুশে বইমেলা- ২০২২ সামনে রেখে প্রকাশিত হয়েছে মদিনা জাহান রিমির সাইকোলজিক্যাল থ্রিলার ‘পেনাল্টি’।

চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। লেখকের ছবির আলোকচিত্রী নাদিয়া সারওয়াত। ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য ২৩০ টাকা।

প্রকাশক চৌধুরী ফাহাদ জানিয়েছেন, ‘বইমেলার আগেই বইটি সংগ্রহ করা যাবে। অনলাইনে বই সরবরাহকারী রকমারি ডট কম থেকে পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া পাওয়া যাবে- প্রথমা ডট কম, বাতিঘরের ঢাকা ও চট্টগ্রাম আউটলেটে।’

প্রসঙ্গত, ‘পেনাল্টি’ মদিনা জাহান রিমির চতুর্থ সাইকোলজিক্যাল থ্রিলার। লেখকের অন্যান্য বইয়ের মধ্যে সাইকোদের মত বিনিময় সভা (২০২০), কিছু জন্ম নিছক কোইন্সিডেন্ট (২০১৮) উল্লেখযোগ্য।

মদিনা জাহান রিমি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন এবং কুয়ালালামপুরের টেইলরস ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছেন। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। লেখক ছাত্র জীবনে যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত