সুন্দরবনে একশ কুমির অবমুক্ত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০২:৪৯ এএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে একসঙ্গে একশ কুমির অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসংলগ্ন খালে আনুষ্ঠানিকভাবে কুমির অবমুক্ত করেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বন সংরক্ষক মিহির কুমার দে, বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন, নির্মল কুমার পাল, বেলায়েত হোসেন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এ সময় বলেন, পুরো মুজিববর্ষ ধরে আমাদের স্বপ্ন ছিল সুন্দরবনে একশ কুমির অবমুক্ত করার। গতকাল একসঙ্গে একশ কুমির অবমুক্তের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত