নীলফামারী জেলা প্রশাসকের (ডিসি) কক্ষে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মচারী জানান, ঘটনার সময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী কক্ষে ছিলেন না এবং দরজা-জানালা বন্ধ ছিল। হঠাৎ কক্ষটি থেকে ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিক খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
