যুক্তরাজ্যগামী ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্সের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১:১৯ পিএম

চ্যানেলে আটকা পড়া যুক্তরাজ্যগামী ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ অভিবাসীদের উদ্ধারের পর তাদেরকে গ্রহণ করেছে।

এএফপি জানায়, অস্থায়ীভাবে তৈরি নৌযানে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছিল।

ফরাসি কর্তৃপক্ষের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার তাদেরকে জানানো হয়েছিল যে এই চ্যানেল অতিক্রমের চেষ্টা করা কয়েকটি নৌকা আটকা পড়েছে। খবর পেয়ে নৌবাহিনীর দুটি জাহাজ ও দুটি লাইফবোট অভিবাসীদের সমুদ্র তীরে ফিরিয়ে আনে।

সম্প্রতি চ্যানেল অতিক্রম করতে চাওয়া অভিবাসীরা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে টানাপোড়েনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে চলতি বছর তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মানব চোরাকারবারি নীতিমালা প্রশ্নে প্যারিস ও লন্ডন পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে।

গত মাসে চ্যানেল অতিক্রম করতে গিয়ে ২৭ অভিবাসী প্রাণ হারিয়েছে। ফ্রান্সের কালাইস বন্দরের কাছ থেকে তাদের নৌকা উদ্ধার করা হয়। 

২০২১ সালের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৩১ হাজার অভিবাসী ব্রিটেনের উদ্দেশ্যে ফ্রান্স উপকূল ত্যাগ করে। ১১ নভেম্বর এক হাজার ১৮৫ অভিবাসী ইংলিশ উপকূলে পৌঁছায়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত