মাদারীপুর কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে পূর্বশত্রুতার জের ধরে গত শনিবার সকালে আপাং কাজির গ্রুপ এবং কবির খা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামে এক নারী বাদী হয়ে মামলা করেছেন।
মামলার বাদী শাহিনুর বেগম বলেন, আমাদের পক্ষের অনেক মানুষ আহত হয়েছে। তাই আমি মামলা করেছি।
