রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১:২৭ এএম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে রংপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

হাসপাতালের পরিচালক রেজাউল করিম জানান, তৃতীয় তলায় বক্ষব্যাধি, লিভার, চর্মরোগ, মানসিক রোগসহ মোট সাতটি বিভাগ আছে। সেখানে সব মিলিয়ে ৩৫ রোগী ভর্তি ছিলেন।

ওই তলার রোগীদের নিরাপদে স্থানান্তর করা হয়েছে। আগুনে কয়েকটি বিছানা ও এসি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এলে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত