উখিয়ায় বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৩:০৯ পিএম

কক্সবাজারের উখিয়ার রেজু আমতলী এলাকায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার রাতে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

৩৪ বিজিবির পরিচালক মো. মেহেদি হোসাইন কবির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজু আমতলী বিওপির সদস্যরা জানতে পারে, কতিপয় চোরাকারবারি মিয়ানমার হতে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে এনে কেনাবেচা করবে।

এই সংবাদের ভিত্তিতে রেজু আমতলী বিওপির একটি দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের জলিলের গোদা আমবাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়।

এ সময় বিজিবিকে লক্ষ্য করে টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে।

বিজিবি সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে এক রাউন্ড পাল্টা গুলি করে। চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত