২০ রামদাসহ আটক ছাত্রলীগ নেতা কারাগারে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৮:৩২ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে ২০টি রামদাসহ আটক ছাত্রলীগ নেতা মো. সবুরকে (২৩) জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনকে সামনে রেখে গত বুধবার রাতে বস্তাভর্তি রামদা নিয়ে ছাত্রলীগ নেতা সবুর মাদারগঞ্জ বাজার দিয়ে মোহাম্মদপুর এলাকায় প্রবেশ করছিল। এ সময় তার মোটরসাইকেলটি উল্টে মাটিতে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে বস্তাভর্তি রামদা দেখতে পায়। 

পরে এলাকাবাসী ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র উদ্ধার করে সবুরকে আটক করে।

ছাত্রলীগ নেতা সবুরের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত