দূষণ রোধে তুরাগ নদে প্রতিবাদী নৌ-র‌্যালি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১২:১৫ এএম

নদী দূষণমুক্ত করার দাবিতে তুরাগ নদে প্রতিবাদী নৌ-র‌্যালি করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। নদী দিবস উপলক্ষে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টঙ্গী ব্রিজ সংলগ্ন তুরাগ নদ থেকে ওই নৌ-র‌্যালি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূইয়া।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদতের সভাপতিত্বে নৌ-র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান, ইকরাম এলাহী খান সাজ, কালিমুল্লাহ ইকবাল, ইব্রাহিম খলিল, মুহাম্মদ আনোয়ার হোসেন, হাসান উদ্দিন, আবদুল মালেক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত