বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে মোহাম্মদ মিজানুর রহমান সভাপতি এবং মো. আবুল হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া আফসার উদ্দিন মোল্লা ও মো. মোশাররফ হোসেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
২১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন কাজী ইকবাল হোসেন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, এম এম এ কবির সাংগঠনিক সম্পাদক, মো. রাশেদুজ্জামান খাঁন অর্থ সম্পাদক, মুহাম্মদ সালাউদ্দিন আহমেদ দপ্তর সম্পাদক, মো. রেজাউল করিম প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবুল কালাম আজাদ (ফারুক) আইন ও সমাজ কল্যাণ সম্পাদক, নূর নেওয়াজ বাপ্পি স্বাস্থ্য ও ধর্ম বিষয়ক সম্পাদক, মো. শেখ সাহেদ ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সেলিনা পারভিন মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া মো. আমিনুল ইসলাম, মো. সোহাগ, আবুল কালাম আজাদ, মো. ফরিদ উদ্দিন, মো. সাইফুল ইসলাম শাহিন, নাজমুস সাকিব এবং মো. নুরুন নবী খান (নূর) কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
তবে সিনিয়র সহসভাপতি পদে গোলাম সরোয়ার কাইউম এবং মো. আখেরুল ইসলাম সমান ভোট পেয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী তাদের ব্যাপারে নির্বাচন কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।
এ দিকে শনিবার বেলা ১১টায় ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল। তিনি ভোট দেওয়ার পর প্রার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
