করপোরেট ডিলারদের সেবা দিতে ‘প্রাইম ডিলার’ নামে ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করেছে প্রাইম ব্যাংক। প্রাইম ডিলার প্রোগ্রামের আওতায় জিপিএইচ ইস্পাতের সঙ্গে একটি স্ট্র্যাটিজিক পার্টনারশিপও হয়েছে। এই পার্টনারশিপে জিপিএইচ ইস্পাত নিবন্ধিত ডিলাররা প্রাইম ব্যাংক থেকে ১ কোটি টাকা পর্যন্ত জামানতমুক্ত এমএসএমই ঋণের সঙ্গে ২৪ ঘণ্টা ৭দিন ব্যাংকিং এবং ডেডিকেটেড ডিলার হেল্পডেস্ক সুবিধা পাবেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসইভিপি ও এমএসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ এম. ওমর তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
