বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সোনারগাঁও জনপদ শাখা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৪ এএম

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৬ষ্ঠ শাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার শাখা উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় ব্যাংকের ইসি চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬টি শাখা ও ১টি উপ-শাখা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম প্রসারে শিগগিরই চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে শাখা ও উপশাখা চালু করবে ব্যাংকটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত