ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ ভাঙচুর আহত ১৫

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কবরস্থানের রাস্তা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর জাঙ্গাল গ্রামে কবরস্থানের পাশে রাস্তা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় সাধু বাড়ির গোষ্ঠীর সাইফুলের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই ইব্রাহিমের পরিবারের বিরোধ ছিল। এ নিয়ে সকালে দুইপক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত