বন মামলায় ইউপি সদস্য প্রার্থীর কারাদন্ড

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০১:০৬ এএম

বনের গাছ কর্তন ও বনকর্মীদের অবরুদ্ধ করে রাখার মামলায় আবদুল বাছিত নামে এক ইউপি সদস্য প্রার্থীকে ২ বছরের কারাদন্ড দিয়েছে মৌলভীবাজার আদালত। গত মঙ্গলবার তাকে এ কারাদন্ড দেওয়া হয়। আবদুল বাসিত জেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের আবদুর রউফের ছেলে। তিনি আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী।

বন মামলার পরিচালক জুলহাস উদ্দিন জানান, ২০১৬ সালে সংরক্ষিত বনের  গাছ চুরি ও প্রতিরোধকালে বনকর্মীদের অবরুদ্ধ করে রাখার চেষ্টার অভিযোগে আবদুল বাছিতকে আসামি করে মামলা করে বন বিভাগ।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ‘আদালতের রায়ের কপি পেলে দ্রুত নির্বাচন কমিশনে পাঠানো হবে। কমিশন যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত