মক্কা-মদিনার মসজিদে ফিরল মাস্ক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৪৫ পিএম

মসজিদুল হারাম ও মসজিদে নববিতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম পুনরায় জারি করেছে সৌদি আরব। গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের পর গত বুধবার এ ঘোষণা দেওয়া হয়।

করোনা মহামারীর প্রাদুর্ভাব কমে আসাতে অক্টোবরে এ দুটি মসজিদ থেকে স্বাস্থ্যবিধি শিথিল করা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে সৌদি গেজেট।

সৌদি কর্র্তৃপক্ষ বলছে, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা পুনরায় জারি করা হবে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে নতুন বিধি কার্যকর হয়েছে। গত বুধবার সৌদি আরবে ৭৪৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হন, যা মধ্যে আগস্টের পর সর্বোচ্চ শনাক্ত।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বৃহস্পতিবার থেকে ঘরে ও বাইরে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত