রাজধানীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩১

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০২:৩৩ পিএম

রাজধানীতে ইয়াবা ও গাঁজাসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২ পিস ইয়াবা, ৫০ গ্রাম ১শ’ পুরিয়া হেরোইন ও ৮ কেজি ৭৭০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত