আখাউড়ায় বৃদ্ধ, দোহারে যুবক খুন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০১:৪৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিপক্ষের কোপে বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঢাকার দোহারে প্রবাস ফেরত এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পটুয়াখালীতে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে মানব কঙ্কাল। প্রতিনিধিদের পাঠানো খবর :

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : আখাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে জোহরা খাতুন (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে আখাউড়া পৌরশহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোহরা খাতুন ওই এলাকার মৃত রশিদ খাঁর স্ত্রী। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন নিহতের দেবর শান্তিনগরের বজলু খাঁ (৭০), তার ছেলে ফজল খাঁ (৪০) ও মেয়ে বিলকিছ ওরফে বেগম (৩৫)।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : দোহার উপজেলায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দোহার থানার চরমোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুলতান মাহমুদ বলেন, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কার্তিকপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম ভূঁইয়া (৪৫) ওই এলাকার মৃত বশির উদ্দিন ভূঁইয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত