সীতাকুন্ডে ধর্ষণের মামলায় তরুণ আটক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:০৯ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডে ধর্ষণের মামলায় এমরান হোসেন শামীম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শামীম সীতাকুন্ড পৌরসভার পশ্চিম আমিরাবাদের মোল্লাবাড়ির বাসিন্দা।

মামলার এজাহারে জানা যায়, আট মাস আগে শামীমের সঙ্গে পরিচয়ের পর সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের ওই কিশোরীর (১৭)। গত ২৬ ডিসেম্বর বেড়ানোর কথা বলে কিশোরীকে সীতাকুন্ড বাজারে আসতে বলে শামীম। পরে তাকে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা গত রবিবার রাতে সীতাকুন্ড থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযুক্তকে আটক করে। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত